,

নওয়াজের শারীরিক অবস্থার অবনতি

news-image

অনলাইন ডেস্ক : লাহোরের হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

তবে সকাল থেকে পাক সংবাদমাধ্যমে নওয়াজ হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে যে খবর ছড়িয়েছিল, তা সত্যি নয় বলে জানা গেছে।

পাকিস্তানের প্রথম সারির সব ক’টি সংবাদমাধ্যমই প্রথমে জানিয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। নওয়াজের আইনজীবী তেমনটাই দাবি করেছিলেন প্রথমে। তার আরও দাবি ছিল, নওয়াজের প্রাণ বিপন্ন।

কিন্তু হাসপাতালের চিকৎসকেরা জানান, নওয়াজের বুকে ব্যথা হচ্ছে ঠিকই, কিন্তু তিনি হৃদরোগে আক্রান্ত হননি। তবে তার শরীরে প্লেটলেটের সংখ্যা এখনও অনেকটাই কম। গত কালই তা ২০ হাজার থেকে ছ’হাজারে নেমে গিয়েছিল। সেই কারণেই তার নানা শারীরিক সমস্যা হচ্ছে।

উল্লেখ্য, একাধিক মামলায় অভিযুক্ত নওয়াজ কিছু দিন আগে পর্যন্ত লাহোরের কোট লাখপত জেলে বন্দি ছিলেন। সম্প্রতি ন্যাব (ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি বুরো) তাকে অন্য একটি মামলায় জেরার জন্য হেফাজতে নেয়। কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতির জন্য জামিন দেয় আদালত। একই কারণে আজ অন্য আর এক মামলায় জামিন পেয়েছেন নওয়াজ শরীফ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর