সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় দলে সালমান বাটকে ফেরাতে চান মিসবাহ

news-image

স্পোর্টস ডেস্ক : স্পট ফিক্সিংয়ে দোষী সাব্যস্ত হয়ে পাকিস্তানের ‘নিষিদ্ধ’ ক্রিকেটার সালমান বাটের জাতীয় দলে ফেরার সম্ভাবনা বাড়ছে। তাকে জাতীয় দলে ফেরার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছেন পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের নবনিযুক্ত প্রধান নির্বাচক এবং কোচ মিসবাহ উল হক।

স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার কারণে যে নিষেধাজ্ঞা ছিল বাটের ক্রিকেট ক্যারিরিয়ারে তা উঠে গেছে ২০১৬ সালেই। তারপর থেকে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান পাচ্ছেন বাট। তারই সুবাদে জাতীয় দলের দরজা আবারও খুলতে পারে তার জন্য।

পাকিস্তানের এক সংবাদমাধ্যমে মিসবাহ জানান, ‘শান মাসুদ, ইমাম–উল–হক, আবিদ আলিসহ যারা ঘরোয়া ক্রিকেটে ভালো করছেন এবং সেই সঙ্গে যাদের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে তাদের সবাইকে বিবেচনায় আনা হবে। সালমান বাটের নামও বিবেচনা করা হচ্ছে। তরুণদের মধ্যে যারা আছেন তারা ক্লিক না করলে সালমান বাট আবারও জাতীয় দলের হয়ে খেলতে পারেন।’‌

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে