,

আশুগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ : পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং দিবস । এই উপলক্ষে শনিবার সকালে আশুগঞ্জের স্থানীয় রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা- সিলেট মহাসড়কের পাশে অবস্থিত আর জে টাওয়ার রিসোর্টে এসে শেষ হয়। পরে আর জে টাওয়ার রিসোর্টের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো.হানিফ মুন্সি।

আলোচনা সভায় আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজিমুল হায়দার।আলোচনা সভার প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও কমিউনিটি পুলিশিং এর আহ্বায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়া। সভায় আরো বক্তব্য রাখেন আশুগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইকবাল হোসাইন

উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী সাঈদুর রহমান, রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মো.শাহিন শিকদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান কবীর, ছাত্রলীগ নেতা তানবীর আজাহার, গ্রাম পুলিশের দফাদার মহসিন মিয়া ও কুলসুম বেগম মিয়া, ইউপি সদস্য সাফি মিয়া,লিটন দাস, মো.ছানাউল্লাহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর