,

স্বামীকে স্বপ্নে দেখেই স্ত্রী গর্ভবতী!

news-image

অনলাইন ডেস্ক : কাজের সূত্রে স্বামী থাকেন দূরে। বাড়ি আসেন না গত সাত মাস ধরে। তবুও গর্ভবতী স্ত্রী। এ ঘটনা কীভাবে সম্ভব! এ নিয়ে স্ত্রীর দাবি, স্বামীকে ভালবেসে স্বপ্নে দেখার কারণেই তিনি গর্ভবতী হয়েছেন। যদিও তার এ কথা মেনে নেয়নি তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।

এমন ঘটনা ঘটেছে ভারতের বিহারের ভাগলপুর জেলার জগদীশপুরে। আর এটি প্রকাশ্যে আসতেই বিস্মিত হয়ে যান তার শ্বশুর বাড়ির লোকজন। বিষয়টি প্রথম নজরে আসে তার ননদের। ভাই বাড়িতে না থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটতে পারে তা কিছুতেই বুঝতে পারছিলেন না তিনি।

খবর পেয়ে দ্রুত বাড়ি ফিরে আসেন ওই নারীর স্বামী। তিনি স্ত্রীর কাছে তার পেটের সন্তানের বিষয়ে জানতে চান। তখন তার স্ত্রী তাকে বলেন, ভালবেসে তোমাকে স্বপ্নে দেখেছিলাম। তার ফলেই গর্ভবতী হয়ে পড়েছি।

কিন্তু ওই নারীর কথায় বিশ্বাস না করে তারা স্থানীয় পঞ্চায়েতকে ঘটনাটি জানায়। সেখানেও একই কথা বলেন ওই নারী। শেষে বিহার পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার কাছে নালিশ করেন তারা। এরপর ডাক্তারি পরীক্ষায় দেখা যায়, গর্ভে থাকা শিশুটির বয়স মাত্র ৭৮ দিন। অর্থাৎ শিশুটির বয়স তিনমাস থেকে ১২ দিন কম।

এরপর সন্তানটি কার তা জানার জন্য স্ত্রীকে চাপ দিতে শুরু করেন তার স্বামী। কিন্তু, তখনো মুখ খুলতে চাননি ওই নারী।এরপর গোটা পরিবারের লোকজন তার ওপর চাপ সৃষ্টি করে। তখন ওই নারী শ্বশুরবাড়ির লোকজনকে হুমকি দিয়ে বলে, তোমরা যদি আমাকে এই বাড়িতে রাখতে চাও তো ভালো। না হলে তোমাদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেব।

কিন্তু এসব হুমকি ধামকিতে কোনো কাজ হয়নি। তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে শ্বশুরবাড়ির লোকেরা। তাদের অভিযোগ, পূর্ব পরিচিত এক যুবকের সঙ্গে পরাকীয়ায় জড়িয়ে পড়ার ফলেই অন্তঃসত্ত্বা হয়েছেন ওই গৃহবধূ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা