,

নাসিরনগরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর  : ‘পুলিশের সঙ্গে কাজ করি,মাদক জঙ্গি সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে থানা পুলিশ আয়োজনে উপজেলা সদরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মিলনায়তনে এক আলোচনা সভা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ।

ওসি তদন্ত কবির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ,বাহার উদ্দিন চৌধুরী,আবুল হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান জিকু মিয়া,উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম,সাধারণ সম্পাদক অরুণ জ্যোতি ভট্রাচার্য,দপ্তর সম্পাদক নির্মল চৌধুরী। সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কার্ত্তিক চন্দ্র দাস, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,ইউপি সদস্য আবদুল কুদ্দুস,অনাথ বন্ধু দাস প্রমূখ।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক,বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ বিভিন্ন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর