,

হংকংয়ে গণতন্ত্রকামীদের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: মাইক পেন্স

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স হংকংয়ের বিক্ষোভকারীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। তিনি চীনের বিরুদ্ধে হংকংয়ে স্বাধীনতা ও অধিকার হরণের অভিযোগ করেছেন। তিনি মুসলিম উইঘুরদের ওপর নির্যাতনের জন্য চীনের কঠোর সমালোচনা করেন। মাইক পেন্স নিজের দেশের মান-মর্যাদা বিক্রি করে অন্য দেশের বাজারে প্রবেশাধিকার রক্ষা করার জন্য মার্কিন কোম্পানিগুলোর নিন্দা জানিয়েছেন। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার ওয়াশিংটনে থিংক ট্যাংক উইলসন সেন্টারে এক অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট পেন্স বলেন, প্রধান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে যুক্তরাষ্ট্র সংঘাতে জড়াতে চায় না। চীনের উসকানিমূলক সামরিক পদক্ষেপ এবং ‘নজরদারি রাষ্ট্র’ গঠনের সমালোচনা করে মাইক পেন্স বলেন, চীন কীভাবে স্বাধীনতাকে হরণ করে তার বড়ো প্রমাণ হংকং।

গত কয়েক বছর ধরে বেইজিং হংকংয়ে হস্তক্ষেপ বাড়িয়েছে এবং মানুষের স্বাধীনতাকে ক্ষুণ্ন করে চলছে। তিনি হংকংবাসীর উদ্দেশে বলেন, ‘আমরা আপনাদের পাশে আছি। আপনারা রাস্তায় থাকুন এবং অহিংস প্রতিবাদ করুন।’

যুক্তরাষ্ট্রের দুই কোম্পানি ক্রীড়া পোশাক তৈরির কোম্পানি নাইক এবং ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের কথা উল্লেখ করে বলেন, নাইক নিজেদেরকে সামাজিক বিচারের চ্যাম্পিয়ন বলে। কিন্তু হংকংয়ের ক্ষেত্রে তারা তাদের সামাজিক বিবেককে প্রাধান্য দিতে পছন্দ করে না।

ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর