সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী দীপিকা এবার মহাভারতের কেন্দ্রীয় নারী

news-image

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের সোনালী সময় পার করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন।৩৩ বছর বয়সী এই অভিনেত্রীর ঐতিহাসিক চরিত্র পদ্মাবতীর পর এবার মহাকাব্যিক চরিত্র ‘দ্রৌপদী’তে তিনি। শুক্রবার এই খবর প্রকাশ্যে এনে জানালেন, শুধু অভিনয় নয়, এই ছবির সহ প্রযোজকও তিনি। পরপর দুই ধামাকায় নড়ে বসেছে বলিউড। দীপিকা নিজেও স্বীকার করেছেন, এখনও পর্যন্ত তার অভিনয় জীবনের সেরা চরিত্র মহাভারতের অন্যতম নারী চরিত্র দ্রৌপদী।

দীপিকা সাংবাদিকদের জানিয়েছেন, ‘ভীষণ উত্তেজিত এই চরিত্রে অভিনয়ের জন্য। এই ধরনের চরিত্রে অভিনয়ের জন্য সবাই মুখিয়ে থাকে। দ্রৌপদী যেমন বিতর্কিত তেমনি তেজস্বিনী। এই চরিত্রে অভিনয় মানে নিজেকে উজাড় করে দেওয়ার সুযোগ। এই সুযোগ বারেবারে আসে না। আমি ভাগ্যবতী। তাই আমি সুযোগ পেলাম।’

এবার মহাভারতের কেন্দ্রীয় নারী দীপিকা

ছবির পরিচালক মধু মন্তেনা এর আগে ফ্যান্টম ফিল্মসের সঙ্গে প্রযোজনার কাজেও যুক্ত ছিলেন। তিনি জানিয়েছেন, ‘মহাভারত আমাদের দেশের ইতিহাস নয়। মহাভারত আমাদের প্রতি ঘরের ঘটনা। আর আজও দ্রৌপদী ভীষণ ভাবে বাস্তব। তাই এই চরিত্র, এই মহাকাব্যকে পটভূমিকায় রেখে ছবি বানাচ্ছি।’

মধু আরও জানিয়েছেন, ‘এই চরিত্রে অভিনয় করতে দীপিকা রাজি হয়েছেন বলেই সাহস করে এগোতে পারছি। কারণ, এই মুহূর্তে দীপিকা নিজেই লার্জার দ্যান লাইফ। যেভাবে একের পর এক সনাতনী ভারতীয় চরিত্রকে জীবন্ত করছেন তাতে উনিই আমার দ্রৌপদী।’

পরিচালকের দাবি, সব ঠিক থাকলে ছবি মুক্তি পাবে ২০২১ সালে। তার আগে আগামী বছরে মুক্তি পাচ্ছে মেঘনা গুলজার পরিচালিত দীপিকা পাড়ুকোনের আরেকটি ছবি ছপক।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে