,

রাজধানীর ধানমণ্ডিতে ভবনে আগুন, বৃদ্ধার মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমণ্ডি ৬ এ একটি বহুতল আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনায় ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

তাৎক্ষণিকভাবে নিহত ওই নারীর পরিচয় জানা যায়নি।

শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ধানমণ্ডি থানার ওসি আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও ডাম্পিংয়ের কাজ চলছে।

তিনি জানান, অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় অসুস্থ দুজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অজ্ঞাতপরিচয় এক নারীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শাহেদা নামের গৃহকর্মী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর