,

উপহার পাঠিয়ে ফাঁসলেন মন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভোটারদের উপহার পাঠিয়ে ফাঁসলেন মন্ত্রী, ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রীও
ইশু সুগাওয়ারা

নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন জাপানের বাণিজ্যমন্ত্রী ইশু সুগাওয়ারা। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির এই রাজনীতিবিদ তার সংসদীয় এলাকার ভোটারদের দামি বাঙ্গি, কমলা, মাছের ডিম ও রয়েল জেলির মতো উপহার পাঠিয়েছিলেন।

তবে উপহার পাঠানো নির্বাচনী আইন ভঙ্গ করেছেন কী না তা নিয়ে নিশ্চিত নন ইশু সুগাওয়ারা। তারপরও কেন পদত্যাগ করেছেন জানতে চাইলে তিনি বলেন, আমি চাই না আমার কারণে সংসদের কাজ বাধাগ্রস্থ হোক। তাই আমি পদত্যাগ করেছি।

এছাড়া মৃত এক সমর্থকের পরিবারকে ইশু ২০ হাজার ইয়েন দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন বলে অভিযোগ দেশটির গণমাধ্যমগুলোর। জাপানের নির্বাচনী আইনে নিজের সংসদীয় আসনের ভোটারদের অর্থ ও অন্যান্য উপহার দেওয়া নিষিদ্ধ। উপহার গ্রহণ করে ভোটাররা মন্ত্রীকে যে চিঠি পাঠিয়েছেন তাও এসেছে সংবাদমাধ্যমে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেও এ ঘটনায় জাপানি নাগরিকদের কাছে মন্ত্রীর এ কাণ্ডে ক্ষমা চেয়েছেন। তার বক্তব্য, মন্ত্রীকে নিয়োগ দেয়ায় এমন অপরাধের দায় আমিও এড়াতে পারি না।

বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা