,

মালাইকার উদ্দাম নাচের ভিডিও ভাইরাল

news-image

বিনোদন ডেস্ক : প্রায়ই খবরের শিরোনাম হন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। অভিনয়ের কারণে না হলেও বয়সে অনেক ছোট অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের কারণে বরাবরই আলোচিত ছাইয়া ছাইয়া কন্যা। এবার অবশ্য ভিন্ন কারণে উঠে এলেন ট্রেন্ড-তালিকায়।

গত ২৩ অক্টোবর ছিল মালাইকা অরোরার ৪৬তম জন্মদিন। অভিনেত্রীর জন্মদিনে তার বাড়িতে হাজির হয়েছিল পুরো বলিউড। ৩৩ বছরের অর্জুন কাপুর থেকে শুরু করে কারিনা কাপুর খান, শিল্পা শেঠি, অক্ষয় কুমারসহ মালাইকার জন্মদিনে বসে চাঁদের হাঁট।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ প্রতিবেদনে জানিয়েছে, আরবাজ খানের সাবেক স্ত্রীর জন্মদিনে যখন একের পর এক তারকা তার বাড়িতে হাজির হন, সেখানে দেখা যায় অর্জুন কাপুরকেও। বান্ধবীর জন্মদিনে রাতভর হুল্লোড় করেন কারিনারা। তারকাদের তালিকায় বাদ পড়েননি দিনো মারিয়াও।
মালাইকার সঙ্গে ভিডিও করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান দিনো মারিয়া। সেই আয়োজনে প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে নেচে ঝড় তোলেন মালাইকা অরোরা। সেসব ভিডিও অন্তর্জালে প্রকাশ্যে এসেছে।

বি-টাউনে গুঞ্জন, মালাইকা ও অর্জুন জীবনের প্রেম-পরবর্তী ধাপে, অর্থাৎ সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। তবে সম্পর্কের কথা স্বীকার করলেও অর্জুন কবে তাঁর সঙ্গে ঘর বাঁধছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

২০১৭ সালে মালাইকা অরোরা ও সালমান খানের ভাই আরবাজ খান ১৮ বছরের দীর্ঘ সংসারজীবনের ইতি টানেন। আর এরপর দুজনই নতুন জীবনে প্রবেশ করেন। মালাইকা খুঁজে পান অর্জুন কাপুরকে। আর মালাইকার সাবেক স্বামী আরবাজ খানও খুঁজে পেয়েছেন নতুন সঙ্গী। ইতালির মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্ক রয়েছে তার।

ভিডিও:

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর