,

ঘূর্ণিঝড় কিয়ার ধেয়ে আসছে

news-image

অনলাইন ডেস্ক : আরব সাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। কিয়ার নামের এ ঘূর্ণিঝড়টি আগামী ৫ দিনের মধ্যে পশ্চিম-উত্তর-পশ্চিমে ওমান উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, গভীর নিম্নচাপটি ২৬ ঘণ্টার মধ্যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে, ভারতীয় উপকূলে কিয়ারের আছড়ে পড়ার সম্ভাবনা ক্ষীণ।

আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, রাত সাড়ে ১১টায় মধ্যে পূর্ব-মধ্য আরব সাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়। ওই গভীর নিম্নচাপটি মহারাষ্ট্রের রত্নগিরির দক্ষিণ থেকে ২০০ কিলোমিটার এবং ৩১০ কিলোমিটার পর্যন্ত পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে মুম্বইয়ে অবস্থান করবে।

নিম্নচাপের প্রভাবে কোঙ্কন অঞ্চল, গোয়া, কর্নাটকের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ওড়িষ্যা, আসাম, মেঘালয়েও ভারী বৃষ্টি হবে। সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর