,

মৌসুমীর বিজয়ীর খবর নিয়ে মুখ খুললেন মিশা (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট গ্রহণ। ২০১৯-২১ মেয়াদের ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাত ১২টার আগে ভোট গণনা শেষ হবে না। সময় লাগতে পারে আরো বেশি।

এদিকে ভোট গণনা শেষ না হতেই সন্ধ্যা থেকে খবর রটেছে নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ে খবরটি।

এমন গুজবে বিস্মিত হয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। অপরদিকে মিশা সওদাগরও জানিয়েছেন এমন গুজব সত্যিই হাস্যকর। যেখানে ভোট গণনাই শেষ হয়নি সেখানে মৌসুমীর বিজয়ী হওয়ার প্রশ্নই উঠে না। সাংবাদিকদের সামনে ভিডিও ইন্টারভিউতেও তিনি একই কথা বলেন।

রাত সাড়ে ৮ টার দিকে প্রযোজক সমিতির কক্ষে বসে মৌসুমী-মিশা দুজনে একত্রিত হয়ে সাংবাদিকদের বলেন, ফেসবুকে মৌসুমী বিজয় হয়েছে এমন খবর সত্য নয়। আমরা এই মুহূর্তে দুজনে বসে আছি। চা, চিপস খাচ্ছি। আর গুঞ্জন শুনছি।

পাশ থেকে মৌসুমী বলেন, ছড়িয়ে পড়া গুঞ্জন সত্য নয়। আমরা একটাই ফুল কিনে রেখেছি। যে জিতবে তার গলাতেই মালা উঠবে। আপাতত সবাইকে অপেক্ষা করতে হবে মধ্যরাত পর্যন্ত।

https://youtu.be/fSSJOCGuJ0U?t=75

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর