,

নুসরাতের পরিবার নিরাপত্তা চায়

news-image

ফেনী প্রতিনিধি : বহুল আলোচিত ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মামলায় প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ দৌলাসহ ১৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ফেনী নারী ও শিশু নির্যাতন দমন আদালত এ রায় ঘোষণা করেন।

আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে নুসরাতের পরিবার। রায় দ্রুত কার্যকরের পাশাপাশি নিজেদের জানমালের নিরাপত্তা চেয়েছেন তারা।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে নুসরাতের কবর জিয়ারত শেষে তার বাবা ও বড় ভাই পরিবারের নিরাপত্তার কথা বলেন।

নুসরাতের বাবা এ কে এম মুসা মানিক বলেন, রায়ে আমরা খুশি। কিন্তু রায়ের পর আসামিপক্ষের অব্যাহত হুমকি-ধামকিতে আমরা শঙ্কিত।

নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, কয়েকজন প্রভাবশালী আসামির পক্ষের লোকজন বিভিন্ন মাধ্যমে আমাদের পরিবারকে হুমকি দিচ্ছে। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে পরিবারের জানমালের নিরাপত্তা চাই।

তবে সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মুহাম্মদ খালেদ হোসেন বলেন, নুসরাতের বাড়িতে আগের চেয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিয়ে তাদের শঙ্কার কিছু নেই। পুলিশ নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখছে।বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর