সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতেও ফিরলেন স্মিথ-ওয়ার্নার

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ও টেস্টের পর এবার জাতীয় দলের জার্সি গায়ে এবার টি-টোয়েন্টিতেও ফিরছেন অস্ট্রেলিয়ার দুই সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। নিজ মাটিতে রবিবার থেকে শুরু হওয়া শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে অসিরা। ওই সিরিজ দিয়ে আবারো টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে নামবেন বল-বিকৃতির জন্য নিষেধাজ্ঞা পাওয়া স্মিথ-ওয়ার্নার। আর এই সিরিজ দিয়ে আগামী বছর দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

২০১৮ সালের মার্চে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল বিকৃতির সাথে জড়িত ছিলেন তৎকালীন অধিনায়ক স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নার। বল বিকৃতি করেছিলেন ক্যামেরন বেনক্রফট। পরবর্তীতে বল বিকৃতির কারনে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বছরের জন্য নিষিদ্ধ করে স্মিথ-ওয়ার্নারকে। আর নয় মাসের জন্য নিষিদ্ধ হন বেনক্রফট।

তবে গত ওয়ানডে বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফিরেন স্মিথ-ওয়ার্নার। এরপর অ্যাশেজ দিয়ে টেস্ট ফরম্যাটে ফিরেন স্মিথ-ওয়ার্নার-বেনক্রফট। ওয়ানডে ও টেস্টের পর এবার টি-টোয়েন্টি ফরম্যাটেও ফিরতে যাচ্ছেন স্মিথ-ওয়ার্নার। তাই শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্পটলাইট থাকবে স্মিথ-ওয়ার্নারের উপর।
এদিকে, বিশ্বকাপকে মাথায় রেখে টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে অস্ট্রেলিয়া। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে অসিরা। টেস্টের এক নম্বর স্থানে উঠা, ওয়ানডে বিশ্বকাপ জয়ের নজির গড়লেও টি-টোয়েন্টিতে বড় কোন সাফল্য নেই অস্ট্রেলিয়ার। ২০১০ সালের আসরের ফাইনালে উঠলেও শিরোপা হাতছাড়া হয় তাদের। তাই দেশের মাটিতে আগামী বিশ্বকাপে সাফল্য পেতে এখন থেকেই নকশা আঁকছে অস্ট্রেলিয়া। এ ব্যাপারে প্রধান নির্বাচক ট্রেভর হেন্স বলেন, ‘আগামী বিশ্বকাপকে সামনে রেখেই আমরা দল সাজিয়েছি। বিশ্বকাপের আগ পর্যন্ত দল নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’

অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন আগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডরমট, বিলি স্টানলেক, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাস্টন টার্নার, এন্ড্রু টাই, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে