বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় শিশু শ্রমিককে পায়ুপথে বাতাস দিয়ে হত্যা

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুর একটি জুট মিলে আলাল হোসেন (১২) নামে এক শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস দিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার সকালের এ ঘটনার পর বিকালে শিশুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছে।

এ ঘটনায় জড়িত সহকর্মী যতন কুমারকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ।

থানার ওসি জিয়া লতিফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাহালু উপজেলার ঢাকন্তা গ্রামের মোজাহার আলীর ছেলে আলাল একই উপজেলার মুরইলে আফরিন জুট মিলে শ্রমিকের কাজ করতো। সহকর্মী যতন শাজাহানপুর উপজেলার খরনা কর্মকারপাড়ার সন্তোষ কুমারের ছেলে।

শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে সহকর্মী শ্রমিক যতন অজ্ঞাত কারণে মেশিন পরিস্কার করার হাওয়া মেশিনের পাইপ আলালের পায়ুপথে ঢুকিয়ে হাওয়া দেয়। এতে পেট ফুলে আলাল অসুস্থ হয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মণ্ডল জানান, শিশু শ্রমিক আলাল সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার পর মারা গেছে।

কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, আলালের মৃত্যুর পরপরই অভিযুক্ত যতনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতন জানিয়েছে, সে দুষ্টমির ছলে এ কাজ করেছে।

তিনি জানান, শিশু আলালের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

বগুড়া শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবদুল ওয়াদুদ জানান, পায়ুপথে হাওয়া দিলে পেটের ভিতরের সকল নাড়িভুড়ির কার্যক্রম বন্ধ হয়ে হার্টফেল করে মৃত্যু হয়। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে শিশু আলালের মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা