,

ভিকারুননিসায় নির্বাচন : যারা বিজয়ী হলেন

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনে ৯জন শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকালে ভোটগ্রহণ কার্যক্রম শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা ফারজানা জামান।

ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনে বিজয়ী প্রার্ধীদের মধ্যে সাধারণ অভিভাবক প্রতিনিধি হিসেবে বিদ্যালয়ের প্রাথমিক শাখায় গোলাম বেনজীর, মাধ্যমিক শাখায় সিদ্দীকি নাসিরুদ্দীন ও ওহেদুজ্জামান মন্টু, কলেজ শাখা থেকে এবিএম মনিরুজ্জামান ও মুরশীদা আক্তার এবং অভিভাবকদের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে অ্যাডভোকেট রিনা পারভিন বিজয়ী হয়েছেন।

শিক্ষকদের মধ্য থেকে তিনজন সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে উচ্চমাধ্যমিকে বাদরুল আলম, মাধ্যমিকে ফাতেমা জহুরা হক ও জান্নাতুল ফেরদৌস (বিনা প্রতিদ্বন্ধিতায়)। এসব পদে মোট ৩৩ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। তবে কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি ও সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি পদে একজন করে প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

এদিকে নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন পরাজিত প্রার্থীরা। তাদের অভিযোগ, ত্রুটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে গভর্নিং বডির নির্বাচন আয়োজন করা হয়েছে।

পরজিত প্রার্থী (কলেজ শাখা) আবদুল মজিদ সুজন বলেন, ‘ভুয়া (জাল) ভোট গ্রহণ করা হয়েছে। ত্রুটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে নির্বাচন করা হয়েছে। কলেজ শাখার অনেকে ভোট দিতে পারেননি। আগামীকাল শনিবার (২৬ অক্টোবর) সংবাদ সম্মেলন করে নির্বাচন বাতিলের দাবি জানানো হবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর