,

দণ্ডপ্রাপ্ত আসামিদের ঠিকানা কনডেম সেল

news-image

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামিদের ঠিকানা এখন জেল খানার কনডেম সেল। অধ্যক্ষ সিরাজ উদদৌলা যে মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন সে মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-

সভাপতি তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, পৌর কাউন্সিল মাকসুদুল আলম মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের বসবাস এখন ছোট্ট এই সেলে। ১৬ আসামির মধ্যে পুরুষ ১৪ জনকে রাখা হয়েছে ৮ টি সেলে। মহিলা ২ জনকে রাখা হয়েছে সাধারণ ওয়ার্ডে। চলতি বছরের ২৭ মার্চ আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফীকে যৌন হয়রানী করে জেলে ছিলেন সিরাজ। সেখানে থেকেই হত্যার পরিকল্পনা করেন তিনি।

বৃহস্পতিবর আদালত থেকে ফিরে যাওয়ার পর পরই তাদেরকে কনডেম সেলে পাঠিয়ে দেয়া হয়েছে। ফেনী জেলা কারাগারের তত্ত্বাবধায়ক রফিকুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আদালত থেকে আসার পর ১৪ জনকে কনডেম সেলে রাখা হয়েছে। কামরুন নাহার মনি ও
উম্মে সুলতানা পপিকে ওয়ার্ডে রাখা হয়েছে। জেলা কারাগারগুলোতে কনডেম সেলের সিস্টেম নেই। তবে এখানে ১০ জনের জন্য সাধারণ সেল রয়েছে। যখনি কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আসে তখন তাদেরকে সেলে রাখা। এবং সেগুলো কনডেম সেল হিসেবে নামকরণ করা হয়। তবে সাধারণ সেল এবং কনডেম সেলের মধ্যে কোনো প্রার্থক্য নেই। আগামী রবিবার রায়ের কপি পেলে আসামিদের কোথায় পাঠানো হবে সেটি আইজি প্রিজনের কাছে আবেদন করা হবে। পরে তার সিদ্ধান্ত অনুয়ায়ি উপযুক্ত কারাগারে পাঠানো হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের জেলা কারাগারে রাখা হয় না, কেন্দ্রীয় কারাগারে রাখতে হয়।

যথা সময়ে আপিল করা হবে : এদিকে এই মামলার আসামি পক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন নান্নু বলেন, আমরা আপিল করতে যাচ্ছি। যথা নিয়মে আমরা হাইকোর্ট ডিভিশনে আপিল করবো। অবশ্যই হাইকোর্ট ডিবিশনে ন্যায় বিচারে এই রায় বাতিল হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর