,

বিয়ের ৭ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো যুবক

news-image

নোয়াখালী প্রতিনিধি : বিয়ের এক সপ্তাহ না যেতেই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এনায়েত হোসেন সুজন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় চরফকিরা ইউনিয়নের আবুল খায়েরের ছেলে খোকন (৩৫) আহত হয়।

শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার বসুরহাট-চাপ্রাশিরহাট সড়কের চরফকিরা ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন চরফকিরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাঝি বাড়ির অজি উল্যাহ প্রকাশ মিয়ার ছেলে। গত ১৮ অক্টোবর (শুক্রবার) সুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে মোটরসাইকেল যোগে চাপ্রাশিরহাট বাজারে যাওয়ার সময় মোল্লার দোকান সংলগ্ন এলাকায় পৌঁছালে সিএনজির সাথে সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, এ বিষয়ে এখনও আমরা জানি না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর