,

ঢাকায় এসে পৌঁছেছেন সাকিবদের স্পিন কোচ ভেট্টোরি

news-image

স্পোর্টস ডেস্ক : স্বস্তির বাতাস ফিরেছে ক্রিকেটাঙ্গনে। ক্রিকেটারদের ধর্মঘট প্রত্যাহার হয়েছে। বিসিবি মেনে নিয়েছে ক্রিকেটারদের নয়টি দাবি। এবার মাঠের ক্রিকেটে মনোযোগ দেয়ার পালা। আজ শুক্রবার থেকেই শুরু হচ্ছে ভারত সফরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাম্প। বেলা তিনটায় শুরু হবে ক্যাম্পের কার্যক্রম। এরই অংশ হিসেবে ঢাকায় এসে পৌঁছেছেন দলের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি। আজই তিনি যোগ দেবেন দলের সঙ্গে।

এর আগে মিরপুর স্টেডিয়াম ত্যাগের আগে জাতীয় দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন গতকাল জানান, আজ ক্যাম্পের শুরু থেকেই স্কিল সেশন হবে। ফিটনেসের কাজ হবে না।

ক্যাম্পের শুরু থেকেই হেড কোচ রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট, ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি ও ফিল্ডিং কোচ রায়ান কুককে পাবে জাতীয় দল। নতুন স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরিও অনুশীলনের শুরু থেকে থাকবেন। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও বাঁহাতি স্পিনার ভেট্টোরি সাকিবদের স্পিন কোচ নিয়োগ পাওয়ার পর এবারই প্রথম বাংলাদেশে আসছেন।

বিসিবি এখন ক্রিকেটেই মনোযোগী। প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, আসন্ন ভারত সফরের জন্য আগামীকাল (আজ) থেকে আমাদের ক্যাম্প শুরু হচ্ছে। আমরা আশাবাদী, কোচিং স্টাফের সবাই সকালের মধ্যে এখানে চলে আসবেন। বেলা তিনটা নাগাদ আমাদের কোচিং ক্যাম্প শুরু হবে।’

তিনটি টি-২০ ও দুটি টেস্ট খেলতে আগামী ৩০ অক্টোবর ভারতের উদ্দেশে বিমানে চড়বে বাংলাদেশ জাতীয় দল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর