,

ছাত্ররাজনীতি নয়, ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে : আমান

news-image

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, ছাত্ররাজনীতি নয়, ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। মেধাবী ছাত্র আবরারকে হত্যা করে এই অবৈধ সরকার ছাত্ররাজনীতি বন্ধ করে দিতে চায়। আমাদের দাবি ছাত্ররাজনীতি বন্ধ নয়, ছাত্র রাজনীতিকে যারা কলুষিত করছে ছাত্রলীগের গুণ্ডা বাহিনীর নেতৃত্বে যে ছাত্রলীগ চলছে- সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, মানবাধিকার ভূলুণ্ঠিত করে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। এমনিভাবে ভোটবিহীন সরকার দেশ পরিচালনা করছে। এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। আমরা এই মানববন্ধন থেকে শপথ নেবো- গণতন্ত্রকে মুক্ত করবো, অন্যায়ভাবে কারাবন্দী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনে ইনশাল্লাহ জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।’

বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর