,

বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বাহরাইনের রাজার গোপন বৈঠক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গোপন বৈঠক করেছেন বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফা। সম্প্রতি হাঙ্গেরির রাজধানী বুদপেস্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ বৈঠকের মধ্য দিয়ে আবারো প্রমাণিত হলো যে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছে বাহরাইন। গত কয়েক বছর ধরে পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে গোপন সম্পর্ক রক্ষা করে আসছে তবে তারা তা প্রকাশ্যে স্বীকার করে না।

একটি সূত্রের বরাত দিয়ে ব্রিটেনভিত্তিক বার্তা সংস্থা বাহরাইন আল-ইয়াওম জানিয়েছে, গত এপ্রিলে হামাদ ও নেতানিয়াহুর মধ্যে ওই বৈঠক গোপন অনুষ্ঠিত হয়। সে সময় বাহরাইনের ৬৯ বছর বয়সী রাজা হামাদ হাঙ্গেরির প্রেসিডেন্ট জ্যানোস আদেরের সঙ্গে বৈঠকের নামে বুদাপেস্টে সফর করেন।
বাহরাইনে ২৫ জুন যে কথিত শান্তি সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল তার প্রস্তুতি নিয়েও রাজা হামাদ বৈঠকে আলোচনা করেন। সূত্র আরো জানায়, নেতানিয়াহুর সঙ্গে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে রাজা হামাদ ওই বৈঠক করেন।

নেতানিয়াহু সে সময় পরিবার নিয়ে অবকাশ যাপন করছিলেন কিন্তু বৈঠকের জন্য তিনি অবকাশযাপন সংক্ষিপ্ত করে হাঙ্গেরিতে ছুটে যান এবং হামাদের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে ওই দিনই আবার তিনি ফিরে যান। এ বৈঠকের ব্যাপারে সে সময় আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়নি।

সূত্র: পার্সটুডে

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর