,

নির্বাচনের নামে একটি প্যানেল এফডিসিকে জিম্মি করে রেখেছে : শাকিব খান

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, নির্বাচনের নামে একটি প্যানেল এফডিসিকে জিম্মি করে রেখেছে। শুধুমাত্র ভোটার বাদে অন্য কাউকে এফডিসিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অনেক সিনিয়র চলচ্চিত্র ব্যক্তিত্বকে এফসিডি গেটে হয়রানি করা হচ্ছে। এর পেছনে একটি অসৎ উদ্দেশ্য রয়েছে। যার কারণে আমি পরিচালক সমিতির প্রতিবাদ বিক্ষোভকে সমর্থন জানাচ্ছি।

শাকিব খান আরও বলেন, এফডিসি কারও ব্যক্তিগত সম্পদ নয়। জাতীয় নির্বাচনেও এই ধরনের পরিবেশ সৃষ্টি হয়নি। এফডিসিতে প্রবেশের নামে এই ধরনের হয়রানি ও হেনস্তা আমার কাম্য নয়। অতীতে এই ধরনের পরিস্থিতি কখনো তৈরি হয়নি। এফডিসিতে আজ নির্বাচনী উৎসবের পরিবর্তে গুমোট অবস্থা বিরাজ করছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

এ ব্যাপারে সহকারী নির্বাচন কমিশনার পীরজাদা হারুন বলেছেন, অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশে চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট গ্রহণ চলছে। সবার নিরাপত্তার স্বার্থে যা করণীয় তা আমরা করেছি। ভোটাররা যাতে নির্বিঘ্নভাবে ভোট দিতে পারেন সেজন্য সবার সহযোগিতা নেওয়া হয়েছে। আজ ভোটের দিন সবাইকে এফডিসিতে অবাধে প্রবেশ করতে দেওয়া হলে ভোট গ্রহণে বাধা সৃষ্টি হতে পারত। তাই যে কোনও ধরনের অঘটন এড়াতে কমিশন এ ব্যবস্থা গ্রহণ করেছে।
উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ভোট দিতে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে সিনিয়র-জুনিয়র শিল্পীরা এফডিসিতে ভিড় করছেন। প্রার্থীরাও সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ভোট চাচ্ছেন। সকাল ৯ টায় থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৫ টা পর্যন্ত। এবারের নির্বাচনে সভাপতি পদে লড়ছেন চিত্রনায়িকা মৌসুমী ও খলনায়ক মিশা সওদাগর। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কোবরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর