সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিমান্ড শেষ, সম্রাটকে কারাগারে প্রেরণ

news-image

নিউজ ডেস্ক : রিমান্ড শেষে ইসমাইল চৌধুরী ওরফে সম্রাটকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, ঢাকা দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী ওরফে সম্রাটকে অস্ত্র এবং মাদক আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠিয়ে দেন আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, অস্ত্র ও মাদক মামলায় রিমান্ড শেষে সম্রাটকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

সম্রাটের পক্ষে তার আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন (হীরা) জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান (হিরণ) জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সম্রাটকে রিমান্ড শেষে ঢাকা সিএমএম আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়। তবে তাকে এজলাসে তোলা হয়নি। ১৫ অক্টোবর (মঙ্গলবার) মাদক মামলায় পাঁচ দিন এবং অস্ত্র আইনের মামলায় পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।

গত ৬ অক্টোবর (রোববার) ভোর পাঁচটার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেফতার করে র‌্যাব। সম্রাটকে সঙ্গে নিয়ে দুপুর দেড়টার দিকে র‌্যাব তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণির চামড়া পাওয়া যায়।

বন্যপ্রাণি সংরক্ষণ করায় সম্রাটকে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। ৭ অক্টোবর বিকেলে র‌্যাব-১ এর ডিএডি আবদুল খালেক বাদী হয়ে রমনা থানায় দু’টি মামলা করেন। এর মধ্যে অস্ত্র মামলায় সম্রাটকে একমাত্র আসামি করা হয়। মাদক মামলায় সম্রাট এবং আরমানকে আসামি করা হয়।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে