,

রাজধানীর গুলশানে বিপুল পরিমাণ মদ ও ফেনসিডিল উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে ইস্টার্ন ডিপ্লোম্যাটিক ওয়্যার হাউজে অবৈধ মাদকের সন্ধানে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গুলশান-২ এর ১০৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়িতে এ অভিযান চলে। রাত সোয়া ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিল।

প্রাথমিক তথ্যমতে, অভিযানে ৩৮৬ বোতল বিদেশি মদ ও ৮৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে বলে দেশ রূপান্তরকে জানান অভিযানের নেতৃত্বে থাকা র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

তিনি আরও জানান, এটি অনিবন্ধিত একটি ওয়্যার হাউজ। এখান থেকে ঢাকার ক্যাসিনোগুলোতে অবৈধভাবে মদ সরবরাহ করা হতো বলে অভিযোগ রয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। মদ ও ফেনসিডিল উদ্ধারের ঘটনায় কাস্টমস অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর