,

বাংলাদেশের বিপক্ষে টি-২০ দলে নেই কোহলি

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী ৩ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে ভারত ও বাংলাদেশের লড়াই। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে ভারত।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই বিরাট কোহলি। টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রামে দেয়া হয়েছে। কোহলির অনুপস্থিতিতে এই ফরমেটে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

এদিকে, এই সিরিজেও থাকছেন না দীর্ঘদিন ধরে দলের বাইরে থাকা মহেন্দ্র সিং ধোনি। অস্ত্রোপচারের পর সেরে না ওঠায় দলে নেই পেসার জাসপ্রিত বুমরাহ ও পেস বোলিং অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া।
চমক হিসেবে জায়গা করে নিয়েছেন মুম্বাইয়ের ব্যাটিং অলরাউন্ডার শিভাম দুবে। প্রথমবারের মতো ভারতীয় দলে ডাক পেয়েছেন তিনি। টি-টোয়েন্টি দলে ফিরেছেন হার্ডহিটিং উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন আর লেগস্পিনার ইয়ুজবেন্দ্র চাহালও।

আগামী ৩, ৭ ও ১০ নভেম্বর হবে ম্যাচ তিনটি। সিরিজের পর দুটি টেস্ট খেলবে বাংলাদেশ আর ভারত।

ভারতের টি-টোয়েন্টি দল : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন, শ্রেয়াস আয়ার, মনিশ পান্ডে, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডিয়া, ইয়ুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, শিভম দুবে, শার্দুল ঠাকুর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর