,

অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারে ৪ জনের মৃত্যু, পরিবারের শোকের মাতুম

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একই পরিবারের চারজন নিহত হয়েছেন। গত ১৯ অক্টোবর দিবাগত গভীর রাত  চট্টগ্রামের ডবলমুরিং থানার মৌলভীপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনার দিনই একজন এবং গতকাল বুধবার বাকি তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের স্বজনসহ পুরো এলাকায় শোকের মাতুম  বিরাজ করছে।  নিহতরা হলেন নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের আবুল খায়েরের ছেলে আমির হোসেন (৩২), তার অন্তঃসত্ত্বা স্ত্রী খালেদা আক্তার (২৫) এবং তাদের দুই সন্তান উনিয়া (৫) ও আশরাফুল (৪)।
নিহত আমির হোসেনের ভাই জামাল হোসেন জানান, আমির হোসেন পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। স্ত্রী-সন্তানদের নিয়ে চট্টগ্রামের ডবলমুরিং থানার মৌলভীপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। গত ১৯ অক্টোবর রাতে ঘুমানোর পর হঠাৎ করে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুন ধরে যায়। এতে তারা চারজনই দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে আমির হোসেন, রাত ১১টার দিকে উনিয়া এবং দিবাগত রাত ২টার দিকে খালেদা মারা যান। নিহতদের মধ্যে আশরাফুলের মরদেহ চট্টগ্রামেই দাফন করা হয়েছে। বাকি তিনজনের মরদেহ গৌরনগর গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে বলেও জানান তিনি।
কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা