,

শুক্রবারই হচ্ছে ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচন

news-image

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি চূড়ান্ত। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চারটি ক্যাম্পাসে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হবে। ভোটগ্রহণ শেষে রাতেই নির্বাচনের ফল ঘোষণা করা হবে জানানো হয়েছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নির্বাচনকে ঘিরে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে বিভেদ সৃষ্টি হলেও শুক্রবার (২৫ অক্টোবর) যথা সময়ে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হচ্ছে। কারণ, গভার্নিং বডি নির্বাচনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সিনিয়ার চতুর্থ সহকারী জজ আদালতের বিচারক নুসরাত সাহারা বীধি শুনানি শেষে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আদেশ দেন। এর আগে বুধবার আদালত নির্বাচনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিলেন।নির্বাচনের বিষয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফওজিয়া আক্তার বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। আগামীকাল (শুক্রবার) যথা সময়ে চারটি ক্যাম্পাসে একযোগে ভোগগ্রহণ শুরু হবে, চলবে বিকেল পর্যন্ত। রাতের মধ্যে নির্বাচনী ফলাফল প্রকাশের চেষ্টা করা হবে।

নির্বাচন স্থগিত হওয়ার আশঙ্কা নিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা নির্বাচন স্থগিত রাখার কোনো নির্দেশনা পাইনি। আর মাত্র একদিন বাকি রয়েছে, তাই আমি মনে করি যথা সময়ে এ নির্বাচন আয়োজন করতে কোন সমস্যা নেই। ২৫ অক্টোবর ভিকারুননিসার চার শাখায় একযোগে পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করতে সকলকে নির্দেশনা দেয়া হয়েছে।

জানা গেছে, নির্বাচনের মাধ্যমে প্রাথমিক শাখা থেকে একজন, মাধ্যমিক শাখা থেকে দু’জন, কলেজ শাখা থেকে দু’জন প্রতিনিধি এবং শিক্ষকদের মধ্য থেকে তিনজন সদস্য নির্বাচন করা হবে। এছাড়া একজন সংরক্ষিত সদস্য হিসেবে মনোনীত হবেন। ভিকারুননিসা কর্তৃপক্ষের সঙ্গে মিলে নির্বাচিত এ সদস্যরা মূলত প্রতিষ্ঠানটি পরিচালনা করবেন। উন্নয়ন, ব্যবস্থাপনা, সিলেবাস, রুটিন সাজানোর বিষয়ে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর