,

বেরোবির সহকারি রেজিষ্টারসহ ১২ জুয়ারী গ্রেপ্তার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়া বাসষ্ট্যান্ড পান পট্রিতে অভিযান চালিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়  বেরোবির দুই সহকারি রেজিষ্টারসহ ১২ জুয়ারুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, কাউনিয়া নিজপাড়া গ্রামের মৃত আলহাজ্ব সফর উদ্দিনের ছেলে হুমায়ন কবির তারা,একই গ্রামের সরদার আব্দুল হাকিমের ছেলে এনামুল হক, মৃত ময়েন উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সহকারি রেজিষ্টার তারিকুল ইসলাম, মৃত শফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম, একই গ্রামের নিরশ চন্দ্রের ছেলে নিরঞ্জন চন্দ্র, সাহবাজ গ্রামের মৃত নৈমুদ্দিনের ছেলে আব্দুল গফুর, তালুক শাহবাজ গ্রামের নুরুল হকের ছেলে আতাউর রহমান শাহীন, একই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে আফাজুল ইসলাম,  হরিশ্বও গ্রামের মৃত আব্দুর কুদ্দুস মিয়ার ছেলে মমিনুল ইসলাম, রংপুর মহানগরীর আলমনগরের আব্দুর রহমানের ছেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের সহকারি রেজিষ্টার এসএম আব্দুর রহিম, হলদিবাড়ি গ্রামের মৃত নগেন চন্দ্র দেবনাথের ছেলে অমল চন্দ্র দেবনাথ।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানা পুলিশের ওসি আজিজুল ইসলাম বলেন, কাউনিয়া উপজেলার বাসষ্ট্রান্ড পানপট্রিতে হুমায়ন কবির তারার টিনের চালায় দীর্ঘদিন ধরে জুয়া খেলা চলে আসছিলো। গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে খেলার সরঞ্জামাদিসহ ১২জুয়ারুকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর