,

ব্রাহ্মণবাড়িয়ায় চিরকুট লিখে স্কুলছাত্রের আত্মহত্যা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আমার মৃত্যুর জন্য দায়ি কেউ নন। আমি চায় আব্বু ও আম্মু মিলে মিশে থাকুক। কখনো ঝগড়া না করুক, ভাই বোনদের যেন না মারে। তাদের যেন আদর স্নেহ করুক। চিরকুটে এমন লেখা লেখে ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়ায় অপু মিয়া (১৫) মিয়া নামে এক কিশোর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা মোগড়া ইউনিয়ন ছয়ঘড়িয়া গ্রামের এই ঘটনা ঘটে। নিহত অপু মিয়া মোগড়া ইউনিয়নে ছয়ঘড়িয়া গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। সে ছয়ঘড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাএ।

পুলিশ জানায় দুপুরে তার বসতঘরে দীর্ঘক্ষণ দরজা জানালা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হলে দরজা ধাক্কাধাক্কি করেও কোন সাড়া শব্দ না পেয়ে আখাউড়া থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে অপুর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, বুধবার সকালে নিহত অপুর মায়ের সাথে প্রবাসে থাকা তার পিতা আনোয়ার মিয়া সাথে বাকবিতন্ডা হয়। এর জের ধরে অপুর মা তাকে মারধর করে। পরে সকালে তার মা তাকে ঘরে একা ফেলে পিত্রালয়ে চলে যায়।  অপুর মা নিলুফা বেগম জানান, আমি আমার ছেলের জন্য নিজে দুপুরের খাবার রান্না করে ঘরে রেখে, আমার বাপের বাড়ি যাই। কিন্ত পরে শুনি, আমার ছেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। কেন করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোন কারণ খোঁজে পাচ্ছি না যে, এই কারণে আমার ছেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারে।

এই ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রসুল আহম্মেদ নিজামী বলেন,আমরা চিরকুটটি জব্দ করেছি। ময়না তদন্তে জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানাে হয়েছে। থানায় মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর