,

মেঘনা নদীতে অভিযান :১৭ নৌযান চালক ও কর্মচারীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে চলাচলকারী বিভিন্ন নৌযানে অভিযান চালিয়ে ১৭ জনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।গতকাল বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার মেঘনা নদীর আশুগঞ্জ ফেরীঘাট ও পাথর ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। নৌ পরিবহন অধিদপ্তরের উপ সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুল হাসান লিটন এই অভিযান পরিচালনা করেন।

নৌ পরিবহন অধিদপ্তরের উপ সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুল হাসান লিটন জানান, উপজেলার মেঘনা নদীতে চলাচলকারী বিভিন্ন ভলগেট জাহাজ ও কার্গো জাহাজের ফিটনেস, সার্ভে, রেজিস্ট্রেশন, মাস্টারের রেজিস্ট্রেশন, সনদের মেয়াদ ও জাহাজের কর্মরতদের নিরাপত্তা সরঞ্জাম আছে কিনা দেখার জন্য অভিযান পরিচালনা করা হয়। নৌ আইনের বিভিন্ন ধারায় ১৬টি কার্গো জাহাজের ১৭ জন চালক ও কর্মচারীকে ৩ লাখ ৬০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

এসময় আশুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভীন, নৌ পরিবহন অধিদপ্তরের পরিদর্শক মো. শাহজাহান সিরাজ, সার্ভে প্রকৌশলী এহতেশামুল হক, আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা