,

মায়ের অপরাধে কারাগারে শিশু সন্তান!

news-image

ফেনী প্রতিনিধি : মায়ের অপরাধে কারাগারে থাকতে হচ্ছে ফেনীর বহুল আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আসামি কামরুন্নাহার মণি‌‌র নিষ্পাপ কন্যা সন্তানকে।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে কামরুন্নারাহার মণিসহ ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ।

জানা গেছে, মায়ের সেবা-যত্ন পেতে শিশু সন্তানকে কারাগারে তার মা কামরুন্নাহার মণির সঙ্গে থাকতে হচ্ছে। রায় ঘোষণার সময় মণি আদালতে উপস্থিত ছিলেন। এদিন এক মাসের ছোট কন্যা সন্তানকে নিয়েই তিনি আদালতে আসেন।
এর আগে, গত ২১ সেপ্টেম্বর ফেনী জেনারেল হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেন কামরুন্নাহার মণি।

প্রসঙ্গত, পাঁচ মাসের গর্ভের সন্তান নিয়েই নুসরাত কিলিং মিশনে অংশ নেন মণি। গত ১৫ এপ্রিল মণিকে আটক করা হয়। এরপর ২১ এপ্রিল ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহমেদের আদালতে হত্যায় সম্পৃক্ততার কথা স্বীকার করে তিনি জবানবন্দি দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর