,

দেশে ফিরলেন মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন তিনি।

এর আগে, গত ২ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মির্জা ফখরুল।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ, যুবদল নেতা এস এম জাহাঙ্গীরসহ আরও কয়েকজন নেতা বিমানবন্দরে মির্জা ফখরুলকে স্বাগত জানান।
ফরহাদ হোসেন আজাদ বলেন, বিএনপি মহাসচিবের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও সিঙ্গাপুর গিয়েছিলেন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে মহাসচিব চিকিৎসা নেন।

জানা যায়, সিঙ্গাপুর থেকে মির্জা ফখরুল অস্ট্রেলিয়ায় যান মেয়ের কাছে। সেখান থেকে আবার সিঙ্গাপুর হয়ে ঢাকায় ফিরেন তিনি।

এর আগেও একাধিকবার উন্নত চিকিৎসার জন্য বিএনপি মহাসচিব সিঙ্গাপুর যান। সর্বশেষ ২০১৭ সালের ২৮ মার্চ সিঙ্গাপুর যান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর