,

ছিটকে গেলেন সাইফউদ্দিন

news-image

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে আসন্ন ভারত সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেলেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। পিঠের ইনজুরিই মূলত তাকে ভারত সফর থেকে ছিটকে দেয়।

ভারত সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সম্প্রতি ঘোষিত ১৫ সদস্যের দলে নাম ছিল সাইফউদ্দিনের। কিন্তু ইনজুরির কারণে তাকে অন্তত দুই মাস মাঠের বাইরে থাকতে হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান, আগামী দুই মাস তাকে পরিপূর্ণ বিশ্রাম নিতে হবে।
ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপেও একই সমস্যায় ভুগেছেন সাইফ। তখন পেইনকিলার নিয়ে খেলা চালিয়ে গেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সফরেও ছিটকে যান ইনজুরির কারণে।

৩ নভেম্বর দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৭ নভেম্বর রাজকোটে দ্বিতীয়টি আর ১০ নভেম্বরে নাগপুরে হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল

সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, সাইফউদ্দিন, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর