,

বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

news-image

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটে বিমানটি জরুরি অবতরণ করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এএইচএম তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে কী কারণে বিমানটি জরুরি অবতরণ করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য দেননি তিনি।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও তথ্য দিয়েছেন তিনি।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।

পরে বিমানটির পাইলট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে জরুরি অবতরণ করবে বলে জানান।

পাইলটের এ তথ্যে বিমানটির জরুরি অবতরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।
প্রসঙ্গত গত ২১ অক্টোবর চীনের গুয়াংজু থেকে ২৯৯ আরোহী নিয়ে সৌদি আরবের রিয়াদগামী সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের একটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

উড়োজাহাটির একটি ইঞ্জিন বন্ধ হওয়ায় এটি জরুরি অবতরণে বাধ্য হয় বলে বিমানবন্দর সূত্র জানায়। সে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর