সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সহজ ব্যবসা সূচকে আট ধাপ উন্নতি বাংলাদেশের

news-image

নিউজ ডেস্ক : বিশ্ব ব্যাংকের করা সহজ ব্যবসা সূচকে আট ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। গত বছর ১৯০টি দেশের মধ্যে ১৭৬তম ছিল তারা। সেখান থেকে এবার ১৬৮তম স্থানে উঠে এসেছে লাল-সবুজের দেশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের (ডব্লিউজি) প্রকাশিত এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

এর আগে, গত মাসে সহজ ব্যবসা সূচকে সবচেয়ে বেশি উন্নতি করা ২০টি দেশের নাম প্রকাশ করেছিল আন্তর্জাতিক দাতা সংস্থাটি। সেখানেও জায়গা করে নেয় বাংলাদেশ।

সূচকে উন্নতির কারণ হিসেবে বিশ্ব ব্যাংক জানিয়েছে, বাংলাদেশে উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরুর প্রক্রিয়া আগের চেয়ে সহজ হয়েছে। বিদ্যুৎ-সংযোগ ও ঋণপ্রাপ্তির দিক থেকেও বাধা কমেছে। দেশে নতুন কোম্পানি নিবন্ধনে খরচ কমেছে। ডিজিটাল সনদ পেতে কোনো ফি দিতে হচ্ছে না। শেয়ার ক্যাপিটালের ভিত্তিতে রেজিস্ট্রেশন ফিও কমানো হয়েছে।

এছাড়া, রাজধানী ঢাকায় নতুন বিদ্যুৎ-সংযোগ পেতে জামানত কমিয়ে অর্ধেক করা হয়েছে, এ খাতের জনবল বৃদ্ধি ও ডিজিটালকরণে বিনিয়োগ বেড়েছে। বাংলাদেশ ঋণ তথ্য ব্যুরোর (সিআইবি) কার্যক্রমের আওতা বেড়েছে। সেখানে এখন যেকোনো পরিমাণের ঋণের পাঁচ বছরের তথ্য সহজেই পাওয়া যায়।

সহজ ব্যবসা সূচকে শীর্ষে থাকা দেশগুলো হলো নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, হংকং, ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক