,

কন্যাসন্তানের মা হলেন নায়িকা রুমানা

news-image

বিনোদন প্রতিবেদক : কন্যাসন্তানের মা হলেন জনপ্রিয় নায়িকা রুমানা খান। মঙ্গলবার নিউইয়র্ক সময় রাত ১১টা ৫০ মিনিটে লং আইল্যান্ড জুইশ হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন রুমানা। মেয়ের নাম রেখেছেন আভাঙ্কা রহমান।

রুমানার স্বামী নিউ ইয়র্কের ব্যবসায়ী এলান রহমান জানিয়েছেন, মা ও মেয়ে সুস্থ আছে। রুমানা তার কন্যার জন্য সবার কাছে দোয়া চেয়েছে।

মডেলিং ও অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান রুমানা খান। পরে সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন। চার বছরের সিনেমা ক্যারিয়ারে ২৬টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে অনেক দিন তাকে মিডিয়ার কোনো কাজে দেখা যায়নি।

২০১৫ সালে রুমানা খান যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী এলিন রহমানকে বিয়ে করেন। এরপর থেকেই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।

রুমানা প্রথমে উপস্থাপক আনজাম মাসুদকে বিয়ে করেছিলেন। সে বিয়ে বেশিদিন টেকেনি। আনজামের সঙ্গে বিচ্ছেদের পর সংসার গড়েন সাজ্জাদ নামে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে। এরপর রুমানা তৃতীয়বারের মতো এলিন রহমানকে বিয়ে করেন।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রুমানা। সর্বশেষ তিনি রহমতুল্লাহ তুহিনের নিদের্শনায় ২০১৪ সালে জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে ‘যত দূরে যাবে বন্ধু’ নাটকে অভিনয় করেন। এরপর তাকে আর চলচ্চিত্রে কিংবা নাটকে অভিনয়ে দেখা যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর