,

সরাইলে বিটঘরে গণহত্যায় নিহতদের স্মৃতি স্তম্ভ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেছেন সরাইলে বিটঘরে মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যায় নিহত বীর শহীদদের স্মরণ ও আগামী প্রজন্মকে এই গণহত্যায় নিহত বীর শহীদদের সর্ম্পকে বিস্তারিত জানাতে এই স্মৃতি স্তম্ভ নিমার্ণে উদ্যোগ হাতে নিয়েছি।

গণহত্যায় নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমার এই প্রয়াস বলে তিনি বলেন। এই সময় জেলা প্রশাসক আরও বলেন মহান মুক্তিযুদ্ধের প্রতি আবেগ ও অনুভূতির থেকে আমি এই কাজটি হাতে নিয়েছি। এই সময় তিনি আবেগ জনিত কন্ঠে বলেন আমি প্রচার বিমুখ একজন কর্মকর্তা। যাতে এই পবিত্র স্মৃতি স্তম্ভ কোথাও আমার নাম না থাকে, তিনি সংশ্লিষ্ঠদের নির্দেশ দেন। শুধু মাত্র বীর শহীদদের নাম ও স্মৃতি স্তম্ভ নিমার্ণে এই জমি দাতার নাম থাকবে বলে তিনি জানান।

বুধবার বিকালে জেলার সরাইল উপজেলা বিটঘর গ্রামে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যায় নিহতদের স্মরণে স্মৃতি স্তম্ভ কাজ পরিদর্শন ও শহীদ পরিবারে সাথে মত বিনিময় কালে তিনি এই কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা ভারপ্রাপ্ত নিবার্হী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতন, মুক্তিযুদ্ধের গবেষক ও কবি জয়দুল হোসেন প্রমুখ। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের আগে এই স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজ করার জন্য নির্দেশনা দেন জেলা প্রশাসক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর