সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটারদের আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বিস্ময় প্রকাশ

news-image

স্পোর্টস ডেস্ক : কোনো আলোচনা ছাড়াই ক্রিকেটারদের সরাসরি আন্দোলন নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এ খবর দিয়েছেন।

দেশের চলমান ক্রিকেট সংকট নিরসনে বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন বিসিবি বস পাপন। এসময় প্রধানমন্ত্রীকে ১১ দফা দাবিতে ক্রিকেটারদের ডাকা ধর্মঘট সম্পর্কে বিস্তারিত বলেন তিনি।

বৈঠক শেষে নাজমুল হাসান বলেন, সবকিছু শুনে বিস্ময় প্রকাশ করেছেন শেখ হাসিনা। আলোচনার জন্য খেলোয়াড়দের বিসিবিতে ডাকার কথা বলেছেন তিনি। আমরা সেটা অনুযায়ী কাজ করব। আমরা ক্রিকেটারদের দাবি-দাওয়া মেনে নিতে প্রস্তুত। আমি নিশ্চিত টাকার জন্য ক্রিকেটাররা এমনটা করছেন না। নেপথ্য অন্য যড়যন্ত্র আছে।

বুধবার দুপুরে পাপনের নেতৃত্বে গণভবনে পৌঁছায় বিসিবির একটি প্রতিনিধি দল। কিছুক্ষণ পরই শুরু হয় বৈঠক। প্রতিনিধি দলে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং কয়েকজন বোর্ড পরিচালক। শোনা যাচ্ছে, এ বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা।

চাউর হয়েছে, এরই মধ্যে ক্রিকেটার ও বিসিবির বরফ গলেছে। উভয় পক্ষই আলোচনায় বসতে সম্মত হয়েছে। এ থেকে ইতিবাচক কিছুর প্রত্যাশা করা হচ্ছে।

ইতিমধ্যে বিষয়টি নিষ্পত্তির জন্য তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ করেছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তার কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন তিনি।

সবকিছু ঠিক থাকলে আজ বিকালে (৫টা নাগাদ) ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবে বিসিবি। এখানেই চলমান ক্রিকেট সংকটের সুরাহা হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গেল সোমবার কারো সঙ্গে কোনো আলোচনা ছাড়াই দেশের ক্রিকেটের দুর্বল দিকগুলো বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে ১১ দফা দাবি উত্থাপন করেন ক্রিকেটাররা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্রিকেটে ফিরবেন না বলেও হুমকি দেন তারা।

সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেন সাকিব-তামিমরা। এতে শঙ্কায় পড়েছে জাতীয় দলের ভারত সফর। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটও স্থবির হয়ে গেছে।

পরিপ্রেক্ষিতে হার্ডলাইনে যায় বিসিবি। পরের দিন সংবাদ সম্মেলন করে ক্রিকেটারদের দাবি-দাওয়া অযৌক্তিক বলে উড়িয়ে দেয় তারা।

সংবাদ ব্রিফিংয়ে এর পেছনে যড়যন্ত্র রয়েছে বলে জানান বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। তার ভাষ্যে, দেশের ক্রিকেটের অচলাবস্থা ঠিক করতে তেমন কোনো আভাস পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে