সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ নভেম্বরের মধ্যে দাবি না মানলে কর্মবিরতির হুমকি শিক্ষকদের

news-image

নিজস্ব প্রতিবেদক : গ্রেড পরিবর্তন ও বেতন বৃদ্ধির দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন কয়েক হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

এর আগে বুধবার (২৩ অক্টোবর) সকাল ৭টা থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় জড়ো হয়ে আন্দলোন করতে থাকেন। পরে পুলিশি বাধায় সেখান থেকে দলে দলে বিভিন্ন দিক দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন।

সমাবেশ থেকে শিক্ষকরা তাদের দাবি মেনে নিতে সরকারকে ১৩ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই সময়ে মধ্যে দাবি মেনে না নিলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা দেবেন তারা।

প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক আনিসুর রহমান আমার সংবাদকে জানান, প্রায় ১০ হাজার শিক্ষক তাদের সঙ্গে আছেন। পুলিশি বাধার মুখে আমরা কোথাও শান্তি পূর্ণভাবে বসতে পারছি না।

তিনি বলেন, এখনো ঢাকার বিভিন্ন দিক থেকে এই সমাবেশে যোগ দিতে আসছেন।

তিনি আরও জানান, সারাদেশ থেকে আগত শিক্ষকরা সকাল সাড়ে ৮টা থেকে শহীদ মিনারের দিকে যাত্রা শুরু করলে কার্জন হল, নীলক্ষেত মোড় এবং শাহবাগ মোড়ে পুলিশ তাদের বাধা দেয়।

এরপর কার্জন হল এলাকায় সাড়ে ১০টা পর্যন্ত অবস্থান করেন। সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি দেয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় অনলাইন সমিতির সভাপতি কাজী আবু নাসের আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেড সমস্যা নিরসনের দাবিকে ১৫টি সংগঠনের সমন্বয়ে গঠিত প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের পূর্ব ঘোষিত সমাবেশ ছিলো শহিদ মিনারে। কিন্তু প্রায় ১০ হাজার শিক্ষক সমাবেশে জড়ো হতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে কার্জন হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে।

এর আগে আন্দোলনকারী ২৫ প্রাথমিক শিক্ষককে মঙ্গলবার কারণ দর্শানোর নোটিশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।

প্রধান শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেয়ার দাবিতে গত ১৪ অক্টোবর সারা দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়।

পরদিন ১৫ অক্টোবর পালন করা হয় তিন ঘণ্টার কর্মবিরতি। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বাদ রাখেন শিক্ষকরা। ১৬ অক্টোবর এসব বিদ্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করেন তারা।

এরই অংশ হিসেবে গত ১৭ অক্টোবর পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতিতে যান শিক্ষকরা। দাবি আদায় না হলে সমাপনী পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়ে রেখেছেন আন্দোলনকারী এই শিক্ষকরা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে