,

এমবাপ্পের হ্যাটট্রি, বিশাল জয় পিএসজির

news-image

স্পোর্টস ডেস্ক : গ্রুপের আরেক দল রিয়াল মাদ্রিদও জয় পেয়েছে, কিন্তু স্প্যানিশ জায়ান্টদের দ্বিতীয় স্থানে নামিয়ে দিয়ে একই রাতে পিএসজির জয়টা এলো বিশাল ব্যবধানে। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে ক্লাব ব্রুগাকে ঘরের মাঠে ৫-০ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। দলের জয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পে আর জোড়া গোল করেছেন মাউরো ইকার্দি।

ম্যাচের মাত্র সপ্তম মিনিটে বেলজিয়ামের ক্লাবটির বিপক্ষে পিএসজির গোল উৎসবের শুরুটা করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ইকার্দি। দ্বিতীয় গোল পেতে অবশ্য অনেকটা সময় অপেক্ষায় থাকতে হয় টমাস টুখেলের দলের। আর এবারের গোলদাতা ইনজুরি কাটিয়ে দলে ফেরা এমবাপ্পে।

ব্যাঞ্চ থেকে বদলি হিসেবে নামা এমবাপ্পের অবিশ্বাস্য পারফরম্যান্সের শুরু দ্বিতীয় গোলের পরই। প্রথমে ইকার্দির দ্বিতীয় গোলে সহায়তা করলেন। এরপর দলের চতুর্থ ও পঞ্চম গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেছেন ফরাসি ফরোয়ার্ড। দুটি গোলই এসেছে আনহেল দি মারিয়ার অ্যাসিস্টে।

মাঠে মাত্র ৩৮ মিনিট কাটিয়ে ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন এমবাপ্পে। সেই সঙ্গে মেসিকে ছাড়িয়ে সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়নস লিগে ১৫ গোলের রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর