সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবদের দাবিতে নারীরা নিশ্চুপ কেন?

news-image

স্পোর্টস ডেস্ক : অনেকটা নীরবেই পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিভিন্ন সমর্থক মহল থেকে পাকিস্তানের বিদ্যমান পরিস্থিতিতে কোন দল না পাঠানোর অনুরোধ থাকলেও কানে তোলেনি বিসিবি। এছাড়া ক্রিকেটারদের ১১ দফা দাবিতে অনিশ্চিত অবস্থা বিরাজ করছে ক্রিকেটাঙ্গনে। তবুও চুপচাপ বিসিবির আদেশ মেনে পাকিস্তান যাচ্ছে নারীরা। কারণ হিসেবে জানা গেছে, ম্যাচ কম পাওয়ায় তাদের এভাবে চুপ থাকা।

সোমবার ক্রিকেটারদের দাবি দাওয়া সম্পর্কিত সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান নারী ক্রিকেটারদেরকে সমর্থনের আহ্বান জানিয়েছিলেন। বলেছিলেন তাদের কোনো দাবি থাকলে সেসব নিয়ে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে পারে। ক্রিকেটাররা তাদের পাশে থাকবে। কিন্তু নারী ক্রিকেট দলের কেউই প্রকাশ্যে কিছু বলেননি।

দেশ ছাড়ার আগে পাকিস্তান সফরের দলে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার এর কারণ হিসেবে বলেন, মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সাকিব ভাইদের আন্দোলনের ব্যাপারটি। আমরা এমনিতেই খেলা কম পাই। যে কারণে আমাদের পক্ষে সম্ভব হয়নি সফর বর্জন কিংবা ক্রিকেট থেকে দূরে থাকার মতো কঠিন সিদ্ধান্তে যেতে।

এ থেকে বোঝা যায় নারী ক্রিকেটের দুর্বল অবস্থানই তাদের চুপ থাকার কারণ। দীর্ঘ সময়ের ব্যবধানে অল্প কিছু সুযোগ সুবিধা বাড়লেও বিসিবির বিপক্ষে কথা বললে সেসব সুবিধা হারানোর ভয়ে তটস্থ নারী ক্রিকেটাররা। এখনো পুরুষ দলের মতো শক্ত অবস্থানে আসতে পারেনি তারা। তাই সব জেনে বুঝেও চুপ রয়েছে নারী ক্রিকেট দল।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে