,

ফের সরকারে জাস্টিন ট্রুডো, শেখ হাসিনার অভিনন্দন

news-image

অনলাইন ডেস্ক : কানাডার ৪৩তম সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। সদ্য সমাপ্ত ফেডারেল নির্বাচনে বিজয়ী হওয়ায় জাস্টিন ট্রুডোকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার তিনি ট্রুডোকে অভিনন্দন বার্তা পাঠান।

বার্তায় শেখ হাসিনা বলেন, ‘আমার বিশ্বাস, আপনার এই বিজয় বিশ্ব নেতৃত্ব হিসেবে সত্যিকারের স্বীকৃতি।’

শেখ হাসিনা বলেন, ‘কানাডার সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ সর্বদা গুরুত্ব দেয়। ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী পিয়ের এলিয়ট ট্রুডোর অমূল্য অবদানকে বাংলাদেশের জনগণ স্মরণ করে। তখন থেকে আমাদের জনগণের মধ্যে সাধারণ উদারনৈতিক আদর্শ এবং সাংস্কৃতিক সম্পর্কের মধ্য দিয়ে ঘনিষ্ঠ অব্যাহত রেখেছি।’

সম্পর্কিত ছবি

তিনি আরও বলেন, ‘আপনি ২০১৫ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে আমাদের সম্পর্ক উল্লেখযোগ্য গতি অর্জন করেছে। রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় আপনার সক্রিয় এবং অবিচ্ছিন্ন সহায়তার জন্য আমরাও আপনার কাছে কৃতজ্ঞ। আমি নিশ্চিত যে আমাদের দু’দেশের বন্ধুত্বপূর্ণ, উষ্ণ এবং দুর্দান্ত সম্পর্ক রয়েছে তা সামনের বছরগুলোতে আরও জোরদার হবে।’

জাস্টিন ট্রুডো কানাডার লিবারেল পার্টির নেতা হিসেবে ২০১৫ সালে দেশটির ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। জো ক্লার্কের পর তিনি কানাডার দ্বিতীয় কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পিতা পিয়েরে ট্রুডোও কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। স্নাতক শেষে ট্রুডো ভ্যানকুভারের ব্রিটিশ কলম্বিয়ায় শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর