,

শতাধিক প্লট দখল করেছেন রাজীব-মনির!

news-image

অনলাইন ডেস্ক : তুরাগ নদের জমি দখল করে শতাধিক প্লটের মালিক হয়েছেন মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব। বিশেষ করে ঢাকা উদ্যানের যুবলীগ নামধারী নেতা মনিরুজ্জামান মনিরের সঙ্গে হাত মিলিয়ে গত পাঁচ বছরে ঢাকা উদ্যান, চন্দ্রিমা হাউজিং, তুরাগ হাউজিং, চাঁদ উদ্যান, একতা হাউজিং, রাজধানী হাউজিং, নবীনগর হাউজিং, গ্রিন সিটিসহ ১০টি হাউজিং প্রতিষ্ঠানের একাধিক প্লট দখল করেছেন রাজীব। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে ১৪ দিনের রিমান্ডে থাকার দ্বিতীয় দিনে রাজীব তার একাধিক বাড়ি ও প্লট দখলের বিস্তারিত তথ্য জানিয়েছেন।

সূত্র জানায়, জমি দখল নিয়ে দুই বছর আগে মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং সোসাইটিতে রাজীব ও মনিরের মধ্যে প্রকাশ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে রাজীব ও মনিরের মধ্যে বন্ধুত্ব হয়। এরপর তারা দুই জন এক যোগে বেড়িবাঁধ এলাকায় জমি দখল করেন। সম্প্রতি বিআইডব্লিউটিএ তুরাগ নদের দুই পাড়ে অভিযান চলাকালে মনিরুজ্জামানের একটি আলিশান বাংলো ও রাজীবের একটি বাড়ি উচ্ছেদ করে।

সূত্র আরো জানায়, রাজীব গ্রেফতারের পরপর ঢাকা উদ্যানের অন্তত শতাধিক ব্যক্তি তাদের ওপর মনিরের নির্যাতনের ব্যাপারে মুখ খুলতে শুরু করেছেন। ঢাকা উদ্যানের ডি ব্লকের সাড়ে ৬ কাঠার ৫৪ নম্বর প্লটটি মনিরুজ্জামান মনির দখল করে দোতালা বাড়ি নির্মাণ করেছেন। এসব প্লট দখলে ওয়ার্ড কাউন্সিলর রাজীবের সহায়তা রয়েছে। বছিলাতে বুড়িগঙ্গার জমির দখলের অভিযোগ রয়েছে রাজীব ও মনিরের বিরুদ্ধে। রাজীব অর্ধশত ক্যাডার বাহিনী দিয়ে মোহাম্মদপুর নিয়ন্ত্রণ করতেন। এর মধ্যে শাহ আলম জীবন, সিএনজি কামাল, অভি ফারুক, ইয়াসিন, দেলোয়ার, ইসরাফিল, কোরবান আলী, রুহুল আমিন, চান্দু, জাকির, নাজমা, শাহনাজ ও ইব্রাহিমের নাম গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন রাজীব।

মাত্র বছর দশেক আগে মোহাম্মদপুরে একটি টং দোকান করে সংসার চালাতেন তারেকুজ্জামান রাজীব। বাবা তোতা মিয়া রাজমিস্ত্রির কাজ করতেন। মোহাম্মদপুরে ৬ হাজার টাকায় বাসা ভাড়া নিয়ে বাবাসহ সপরিবারে থাকতেন রাজীব।

বছর চারেক পর সেই রাজীব যেন আলাউদ্দিনের চেরাগ পেয়ে যান। মোহাম্মদপুরে সাবেক একজন প্রতিমন্ত্রীকে ‘আব্বা’ ডেকে তার হাত ধরে রাজনীতিতে নামেন। ২০১৪ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে ৩৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে স্বতন্ত্র প্রার্থী হন রাজীব। তরুণ বয়স ও স্মার্ট চেহারা হওয়ায় ভোটারদের নজরে পড়েন। জয়ী হন তিনি। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর