,

মৌসুমীর অনুরোধ

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার। এবারের নির্বাচনে সভাপতি পদে খলঅভিনেতা মিশা সওদাগরের বিপরীতে লড়ছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এরই মধ্যে নির্বাচন ঘিরে চলছে আলোচনা-সমালোচনা। হচ্ছে পাল্টাপাল্টি অভিযোগও। তবে সবকিছু উপেক্ষা করে আপন গতিতে এগিয়ে চলছেন এই অভিনেত্রী।

আসন্ন নির্বাচনে ভোটারদের প্রতি অনুরোধ জানিয়ে মৌসুমী বলেন, ‘সকল ভোটারদের প্রতি আমার অনুরোধ আগামী ২৫ অক্টোবর আপনারা ভোট দিতে যাবেন। আমাকে সুযোগ দিন আপনাদের সেবা করার। আমি শিল্পীদের আত্মসম্মানের জায়গায় দেখতে চাই। শিল্পীদের আত্মমর্যাদা রক্ষার জন্য কাজ করতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসা আমার খুব প্রয়োজন, আমাকে বঞ্চিত করবেন না।’

তিনি আরও বলেন, ‘আমি একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি। শান্তিপূর্ণভাবে শিল্পীরা যাতে ভোট দিতে পারেন সেজন্য সবার সহযোগিতা কামনা করছি। পাশাপাশি নির্বাচন কমিশন ও প্রশাসনের সহযোগিতাও চাই।’

এদিকে, শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতির পদে দাঁড়িয়েছেন প্রিয়দর্শনী এই অভিনেত্রী। আর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর