সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বন্দুকযুদ্ধে’ চিকিৎসক খুনের প্রধান আসামি নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চিকিৎসক শাহ আলম হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। নিহত ওই ব্যক্তির নাম নজির আহমেদ সুমন ওরফে কালু (২৬)।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের হাবিব রোড এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন তিনি। পরে ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও ২৭টি গুলি উদ্ধার করে র‌্যাব।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) সাইফুদ্দিন শাওন বন্দুকযুদ্ধের তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ‘তারা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নজির আহমেদকে মৃত ঘোষণা করেন। নজির আহমেদের বুকে তিনটি ও পেটের বাঁ পাশে একটি গুলি লেগেছে।

র‌্যাবের চান্দগাঁও ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মোহাম্মদ তারেক আজিজ সংবাদমাধ্যমকে বলেন, ‘তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, চিকিৎসক শাহ আলম হত্যার মূল আসামি নজির আহমেদ উত্তর বাঁশবাড়িয়া হাবিব রোড এলাকায় অবস্থান করছেন। গতকাল দিবাগত রাত তিনটার দিকে র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তারের জন্য ওই এলাকায় যায়।

‘র‌্যাবের উপস্থিতি টের পেয়ে নজির আহমেদ দলবল নিয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির একপর্যায়ে নজির আহমেদকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে সীতাকুণ্ড থানায় খবর দেওয়া হলে নজির আহমেদকে পুলিশের এসআই সাইফুদ্দিন শাওন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।’

র‌্যাব জানিয়েছে, নিহত নজির আহমেদ কুমিরায় খুন হওয়া শিশুরোগ বিশেষজ্ঞ শাহ আলম হত্যার প্রধান আসামি। তিনি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নতুন পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

চিকিৎসক হত্যার ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে লেগুনাচালক মো. ফারুককে গ্রেপ্তার করা হয়। ওই দিন বিকেলে ফারুক চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিপলু কুমার দের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এর আগে গত শুক্রবার সকালে সীতাকুণ্ডের কুমিরায় বাইপাস এলাকা থেকে চিকিৎসক শাহ আলমের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন শনিবার রাতে নিহত চিকিৎসকের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা করেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে