,

নারীসহ এক পুলিশ কর্মকর্তা আটক

news-image

নিউজ ডেস্ক : নারীসহ কামরুল হাসান নামে এক পুলিশ কর্মকর্তাকে আটক করেছে রংপুর কোতোয়ালি থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের বনানীপাড়ার ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। কামরুল হাসান চট্টগ্রাম জেলা পুলিশের এএসপি পদে কর্মরত।

মহিলা পরিষদ রংপুরের সম্পাদিকা রোমানা জামান জানান, রোকসানা পারভীন স্মৃতি নামে এক নারীকে নীলফামারী জেলার কিশোরগঞ্জের বাসিন্দা ও চট্টগ্রাম জেলা পুলিশের এএসপি কামরুল হাসান দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দিয়ে আসছে। কিন্তু বিয়ে করছেন না। মঙ্গলবার স্মৃতির সঙ্গে দেখা করতে আসলে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশের এক ঊধ্বতন কর্মকর্তা কামরুল হাসানকে আটক করে। পরে রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ উভয়কে রংপুর কোতোয়ালি থানায় নিয়ে আসেন।

রোকসানা পারভীন স্মৃতি জানান, পুলিশের ঊধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত মোতাবেক ৫১ লাখ ১ হাজার ৫৩ টাকা দেনমোহর নির্ধারণ করে বিয়ের প্রস্তুতি চলছে। এ দেনমোহরের এক টাকা কম হলে আমি তার বিরুদ্ধে মামলা করবো।

রংপুর কোতোয়ালি থানা ওসি আব্দুর রশিদ জানান, বিষয়টি একটু জটিল, তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত ছাড়া কিছুই বলতে পারছি না।

মঙ্গলবার রাত ২টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত রংপুর কোতোয়ালি থানায় আটককৃতদের বিয়ে নিয়ে উভয়ের স্বজনদের মধ্যে আলোচনা চলছিল।

ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর