,

কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সেনা অফিসার নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের রাজৌরিতে মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে ভারতীয় এক সেনা অফিসার নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন বেসামরিক লোক।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, রাজৌরি এলাকা দিয়ে মঙ্গলবার ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে বিচ্ছিন্নতাবাদীরা। সেসময় পাকিস্তানের দিক থেকে আসা বিচ্ছিন্নতাবাদীর গুলিতে মৃত্যু হয় ভারতীয় সেনা বাহিনীর জুনিয়র এক অফিসারের।

ভারতীয় সেনা সূত্রের খবর, মঙ্গলবার নৌশেরা সেক্টরের কালাল অঞ্চলে ঘটেছে এই ঘটনা। এদিন যে ভাবে, ভারতীয় সেনা অফিসারকে গুলি করে হত্যা করা হয়েছে, তা পাকসেনার কৌশলি পদক্ষেপ বলেই দাবি করা হয়।

আরো পড়ুন: বেশি বিলম্ব নয়, সাধারণ নির্বাচনের হুমকি বরিসের

এছাড়া ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এদিনের শুরুতেও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে কাশ্মীরের পুঞ্চ জেলার বালাকোট এলওসিতে গুলি চালিয়েছে পাকিস্তান। এসময় ফুল জেহান নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধা আহত হয়েছেন। চিকিত্‍সার জন্য ওই বৃদ্ধাকে রাজৌরির হাসপাতালে ভর্তি করা হয়। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে, ফার্স্ট পোস্ট, জি নিউজ।

ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর