সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতায় থাকতে পশ্চিমবঙ্গে কোন ডিটেনশন ক্যাম্প হবে না: মমতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তৃণমূল ক্ষমতায় থাকতে পশ্চিমবঙ্গে কোনও ডিটেনশন ক্যাম্প (বন্দিশালা) কিছুই হবে না। মঙ্গলবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে সরকারি অফিসারদের সেই নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আসামে নাগরিকপঞ্জির চূড়ান্ত(এআরসি) তালিকা প্রকাশিত হয়েছে। তৈরি হয়েছে ডিটেনশন ক্যাম্পও। শুধু আসাম নয়, কর্ণাটকেও ডিটেনশন ক্যাম্প তৈরি করা হচ্ছে।

মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কোনভাবেই যেন ভোটারদের হেনস্থা করা না নয়। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, ভোটার তালিকায় জলঘোলা করার চেষ্টা চলছে। অনেকসময় ভোটার তালিকায় ডাবল এন্ট্রির অভিযোগ সামনে আসছে। দেখা যাচ্ছে, ভোটার একজন। কিন্তু নাম তুলেছেন দু জায়গায়। এই বিষয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়া এনআরসি প্রসঙ্গে মমতা বলেছেন, এনআরসি নিয়ে ভুয়া প্রচার চলছে। বাংলায় এনআরসি হবে না। নাগরিক পঞ্জিকরণের চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে উত্তরবঙ্গে।

তিনি আরও বলেন , এনআরসি নিয়ে কোচবিহার, আলিপুরদুয়ারে একাংশ রাজবংশীদের ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আসামে রাজবংশীদের নামই সবচেয়ে বেশি বাদ পড়েছে। শুধু এনআরসি নয়, নাগরিকত্ব সংশোধনী বিলও যে তৃণমূল কংগ্রেস কোনওমতে সমর্থন করবে না, তা-ও স্পষ্ট করে দেন তৃণমূল এই নেত্রী।

এর আগে মমতা সোমবার শিলিগুড়িতে এক অনুষ্ঠানে বলেন, ‘রাজ্যে কোনও এনআরসি হবে না। কোনও ভাগাভাগি করতে দেব না।’ তার কথায়, ‘আপনারা নিশ্চিন্তে থাকুন। আমরা আপনাদের পাহারাদার।’

ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে