,

কাশ্মীরিদের পাশে থাকবে মালয়েশিয়া: মাহাথির মোহাম্মদ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ জানিয়েছেন, ভারত মালয়েশিয়া থেকে পাম ওয়েল কেনা বন্ধ করলেও কাশ্মীরিদের পাশে থাকবে মালয়েশিয়া। তিনি মানুষের পক্ষে কথা বলা থামাবেন না এবং কাশ্মীর ইস্যুতে নিজের বক্তব্য থেকে সরে আসবেন না।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মাহাথির মোহাম্মদ এসব কথা বলেন।

মাহাথির বলেন, আমরা মনে করি জাতিসংঘের প্রস্তাবের সুফল কাশ্মীরের মানুষ পেয়েছে। আমরা সবাই বলছি, কেবল ভারত বা পাকিস্তান নয়, এমনকি যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলোরও জাতিসংঘের প্রস্তাব মেনে চলা উচিৎ। না হলে জাতিসংঘ থেকে লাভ কী? আমরা আমাদের মনের কথা বলি, এবং আমরা প্রত্যাহার বা পরিবর্তন করব না।
প্রসঙ্গত, মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল উৎপাদক দেশ; অন্যদিকে ভারত এ তেলের বৃহত্তম ক্রেতা। ভারতীয় ক্রেতারা আমদানি বন্ধ করলে মালয়েশিয়ার পাম অয়েল শিল্পখাত বড়ো ধরনের বিপর্যয়ের মুখোমুখি হবে। উদ্ভিজ্জ এ তেলটি মালয়েশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষি রপ্তানি পণ্য।

বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর