,

ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন সারিকা!

news-image

বিনোদন প্রতিবেদক : শেষ গত ঈদে নাটকে অভিনয় করেছিলেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন। এরপর থেকে আর তার দেখা মিলেনি। পুরোপুরি মিডিয়া ও সংবাদমাধ্যমকর্মীদের এড়িয়ে চলেছেন সারিকা। তবে সম্প্রতি আবারো হাজির হয়েছেন হারিয়ে যাওয়া এ অভিনেত্রী।

এসেই জানালেন, এতদিন ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন তিনি। এমনকি মানসিকভাবে অসুস্থ হয়ে রাত-বিরাত বিয়ের শাড়ি পরে ঘর থেকে বেরিয়ে যেতেন নাকি সারিকা। পরে পাগল হয়ে বাড়ি ফিরতেন তিনি।

সারিকা আরও জানিয়েছেন, একদিন রাতে নাকি এভাবে শাড়ি পরে হাঁটা অবস্থায় কিছু ছিনতাইকারী তাকে ঘিরে ফেলে। আর ওই সময় তারা তাকে কোলে তুলে নিয়ে যায়। এরপর থেকেই মূলত ভারসাম্য হারিয়েছেন সারিকা।

পাঠক, এতক্ষণ হয়ত বেশ অবাক হচ্ছিলেন। মূলত সারিকার সাথে এমন কাণ্ড ঘটেছে নাটকে। ‘নিশিগন্ধা’ নামের একটি নাটকে এমন চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই নাটকে সারিকার চরিত্রটির নাম নিশি।

Image result for সারিকা

জানা গেছে, শুভাশীষ সিনহা রচিত ‘নিশিগন্ধা’ নামের এই নাটকটির পরিচালনা করেছেন হাসান রেজাউল। এতে সারিকার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

নাটকটি প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, একটি ভিন্নধাঁচের ভালোবাসার গল্প নিয়ে নির্মাণ করেছি ‘নিশিগন্ধা’। মূলত বাস্তব কিছু প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে এতে। গত ১৮ ও ১৯ অক্টোবর ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ করা হয়েছে।

‘নিশিগন্ধা’য় সারিকা ছাড়া আরো অভিনয় করেছেন দীপা খন্দকার, এজাজ বারী, মৃণাল দত্ত, ফরহাদ লিমন প্রমুখ।

সামনে একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি সম্প্রচার করা হবে বলেও জানিয়েছেন পরিচালক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর